অপো’র এ সিরিজে ‘অনলাইন লাকি লটারি’
ভক্তদের মাঝে ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দিতে ‘আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩’-এর মঞ্চে অপোপ্রেমীদের এ সিরিজের যেকোনো স্মার্টফোন কিনলেই ‘অনলাইন লাকি লটারি’-এর মাধ্যমে এক্সক্লুসিভ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে বৈশ্বিক স্মার্টফোন প্রযুক্তির অন্যতম শীর্ষ কোম্পানি ‘অপো’।
সুযোগ নিয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অপো এ সিরিজ-এর এ৭৮, এ৫৮ ও এ৩৮ মডেলের স্মার্টফোন কিনলেই ক্রেতারা পাবেন আকর্ষণীয় পুরস্কার, যার মধ্যে রয়েছে ৫৫ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি, সাকিব আল হাসান টি-শার্ট এবং বিনামূল্যে ইন্টারনেট।
সোমবার দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অফারের কথা জানিয়েছে অপো বাংলাদেশ। এতে জানানো হয়েছে, অপোর এই স্মার্টফোন দুইটির মধ্যে- ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের স্মার্টফোনটি মাত্র ২০ হাজার ৯৯০ টাকায় এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের স্মার্টফোনটি মাত্র ২৩ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
বাংলাদেশের সকল অনুমোদিত অপো স্টোরে এই ‘অল রাউন্ডার এ সিরিজ অফার’ গ্রহণের মাধ্যমে পুরস্কারগুলো জেতার সুযোগ রয়েছে।
১৫ হাজার ৯৯০ টাকা মূল্যের নতুন অপো এ৩৮ স্মার্টফোনটি ৩৩ ওয়াট এর সুপারভুক প্রযুক্তি ব্যবহার করে মাত্র ৭৫ মিনিটে ডিভাইসটির ৫০০০ এমএএইচ ব্যাটারি চার্জ করতে সক্ষম। স্মার্টফোনটিতে রয়েছে ৯০ হার্জ সানলাইট ডিসপ্লে, ব্রাইটনেস মোডে যেটি ৭২০ নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করে।







